ডিসেম্বরের মধ্যে ২০ কোটি ডোজ টিকা আসবে: স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া জানিয়েছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ২০ কোটি ডোজ টিকা আসবে।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় মানসিক হাসপাতালে ‘ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে’ উপলক্ষে আয়োজিত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

লোকমান হোসেন মিয়া বলেন, ‘আমাদের একদিনে ৩২ লাখ টিকা দেওয়ারও অভিজ্ঞতা রয়েছে। টিকা সরবরাহ বাড়লেও টিকাদানে কোনো সমস্যা হবে না। টিকা সরবরাহ বাড়লে টিকা দেওয়ার পরিসরও বাড়ানো হবে। আমরা ১০ কোটি মানুষের টিকাদান নিশ্চিত করতে চাই।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর