মুন্সিপুর সীমান্ত থেকে ২৩ কেজি রুপার গহনা উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে ২২ কেজি ৬০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮ টার দিকে দামুড়হুদা উপজেলার মন্সিপুর সীমান্তের ৯৩ নং মেইন পিলালের কাছ থেকে এসব রুপার গহনা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি শনিবার দুপুরে দামুড়হুদা মডেল থানায় অজ্ঞাত ৩ জন চোরাচালানীকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার মন্সিপুর সীমান্ত ক্যাম্পের সুবেদার আব্দুল গাফফার সঙ্গীয় ফোর্সসহ ৯৩ নং মেইন পিলার এলাকায় টহল চালানো হয়।
এসময় ৩ জন চোরাচালানীকে দেখে চ্যালেঞ্জ করলে ৩ টি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। পরে ব্যাগ তল্লাশি করে ২২ কেজি ৬০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৯ লক্ষ ৬ হাজার ৩ শত ৭০ টাকা।
অন্তর কুমার ঘোষ/বার্তা বাজার/অমি