প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩২৭ জন।
শনিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
প্রকাশিত বিজ্ঞপ্তি মতে, দেশে একদিনে নতুন মৃত্যুসহ করোনায় মোট প্রানহানী হয়েছে ২৬ হাজার ৮৮০ জনের। এছাড়া নতুন আক্রান্তসহ মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জন।
একদিনে মৃতদের মধ্যে ঢাকায় ও চট্টগ্রামে রয়েছেন ১২ জন করে। এছাড়া সিলেটের ৪ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করে এই আক্রান্ত শনাক্তের সংখ্যা নিরুপণ করা হয়েছে। একদিনে পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৭.০৩ শতাংশ।
এর আগে শুক্রবার দেশে একদিনে করোনায় মারা গিয়েছিলেন ৩৮ জন। এসময় আক্রান্ত শনাক্ত হন ২ হাজার ৩২৫ জন।
বার্তা বাজার/এসজে