সাভারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

ঢাকার সাভারে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

শনিবার (১১ সেপ্টেম্বর) হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা’র নেতৃত্বে এই শুভেচ্ছা প্রদান করা হয়।

উল্লেখ্য, ঢাকা থেকে ফরিদপুর যাওয়ার পথে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছুক্ষণ অবস্থান করেন। এসময় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ ও এর অন্তর্ভুক্ত সকল ইউনিটের নেতাকর্মী সমন্বয়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

এসময়ে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আলিম ব্যাপারি, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাশ, ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সহ-সভাপতি রঞ্জিত সাহা, নুর হোসেন মিন্টু, আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাভেদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক নাসির আলী মাহবুব, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোক্তার হোসেন আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাবু, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লুতফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জামান মোল্লা, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোজাম্মেল মিয়া, বাপ্পী সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন প্রমুখ সহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্ভুক্ত থানা, পৌর এবং ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল স্তরের নেতাকর্মীবৃন্দ।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর