অনলাইন শিক্ষা কার্যক্রমে সারা দেশের সেরা অবস্থানে আছে রাজবাড়ী জেলা। প্রধানন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্তৃক পরিচালিত শিক্ষক বাতায়নের তথ্য অনুযায়ী ৮১৭৭৯টি অনলাইন লাইভ ক্লাস নিয়ে আবারও রাজবাড়ী এখন শীর্ষে অবস্থান করছে।
এই সাফল্যের সংবাদ জেলার শিক্ষা সংশ্লিষ্ট সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে। ইতিমধ্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম সাফল্যের জন্য টিম রাজবাড়ীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। রাজবাড়ী জেলা সারা দশের মধ্যে প্রথম হওয়ার পিছনে মূখ্য ভূমিকা পালন করে “রাজবাড়ী অনলাইন স্কুল”।
এই স্কুলের উদ্যোক্তা বেলাল উদ্দিন আহম্মেদ জানান, এ পর্যন্ত ২৬০৭জন শিক্ষক ৮১৭৭৯টি ক্লাস গ্রহণ করেছেন, এই ক্লাসের সিংহভাগই রাজবাড়ী সদর উপজলার সম্মানিত শিক্ষকবৃন্দ নিয়েছেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মো. সায়েফ-এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, জেলা প্রশাসক রাজবাড়ী মহাদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা প্রতি মাসে একাধিক জুম মিটিং করে শিক্ষকদের মোটিভেশন করে অনলাইন ক্লাস সংযুক্ত করতে চেষ্টা করেছি, শত ভাগ শিক্ষককে শিক্ষক বাতায়নের সদস্য করতে সক্ষম হয়েছি, আইসিটি ক্লাব গঠন করা হয়েছে, প্রতিষ্ঠানের নামে অনলাইন ক্লাসের জন্য পেজ খুলে শিক্ষক বাতায়ন থেকে রেজিষ্ট্রেশনের কার্যক্রম চলমান।
শিক্ষার্থীদের মনিটরিং এর উদ্যোগ নেয়া হয়েছে স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে এবং পারফরমেন্স এর ভিত্তিতে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেণী শিক্ষদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি। এই পুরা কার্যক্রম বাস্তবায়নে আমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান অক্লান্ত পরিশ্রম করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার অনলাইন ক্লাস কার্যক্রমের সার্বিক বিষয়ে তদারকি করে মোঃ হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার, রাজবাড়ী।
এ বিষয় তিনি বলেন, করোনার মধ্যে এই সংকটময় সময়ে জেলা প্রশাসক দিলসাদ বেগমের নেতৃত্ব রাজবাড়ী জেলার এই অর্জন অত্যান্ত আনন্দের ও গর্বের। বাংলাদেশের অনেক বড় বড় জেলা আছে সেখানে অনেক বেশী শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের পিছনে ফেলে প্রথম হওয়া মোটেই সহজ কাজ নয়। অনলাইন ক্লাস কার্যক্রমকে গতিশীল রাখতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমি কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, অধিক সংখ্যক শিক্ষার্থী যাতে ক্লাসের সাথে সংযুক্ত হতে পারে সে লক্ষে রাজবাড়ী আরসিএন চ্যানেলে ক্লাস প্রচারের ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক। আসলে এটি একটি টিম ওয়ার্ক। টিমে আছেন আমার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দ, আছে নিবেদিত প্রাণ শিক্ষক, জেলা অ্যাম্বাসেডর, আর সি এন কতৃপক্ষ। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের আন্তরিক প্রচেষ্টায় আমাদের এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/অমি