হাসপাতালের শৌচাগারে রোগীর ঝুলন্ত মরদেহ, পুলিশের দাবি আত্মহত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার থেকে মালেকা বেগম নামে (৬৩) এক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে হারদি হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মৃত মালেকা বেগম হারদি কুয়াতলা গ্রামের রসুলের স্ত্রী।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মালেকা বেগম দীর্ঘদিন ধরে পেটের পীড়া, হার্টসহ বিভিন্ন রোগে ভুগছিলো। গত ৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় ভর্তি হয় বৃদ্ধা মালেকা। হারদী হাসপাতালে গত তিন দিন চিকিৎসা নিয়ে সে সুস্থতা বোধ করছিলো বলে জানান কর্তব্যরত চিকিৎসক। শুক্রবার রাত ১২ টার দিকে মহিলা ওয়ার্ডের বাথরুমে গলায় ওড়না জড়িয়ে আত্নহত্যা করে।

রাতে মহিলা ওয়ার্ডের চিকিৎসা এক রোগী বাথরুমে গেলে তার ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে কর্তব্যরত ডাক্তার ও রোগীরা ছুটে গিয়ে পুলিশকে খবর দেয়।

আলমডাঙ্গা হারদি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মাসুক রহমান জানান, গত ৮ সেপ্টেম্বর রাতে বৃদ্ধা মহিলাকে তার স্বামী ভর্তি করে। তার শারীরিক অবস্থা উন্নতি হলেও শুক্রবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।

এ ঘটনায় আলমডাঙ্গা থানার এসআই সঞ্জিত কুমার শনিবার সকাল ১২ টায় হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে। আত্নহত্যা ঘটনায় বাদি না হওয়ায় বৃদ্ধা মহিলার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মধ্যরাতে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই বৃদ্ধা। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

অন্তর কুমার ঘোষ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর