হরিহরদী স্কুল এন্ড কলেজের অসমাপ্ত দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন
নরসিংদীর শিবপুর উপজেলার হরিহরদী স্কুল এন্ড কলেজের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করনের লক্ষে দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন করেন প্রধান অতিথি শিবপুরের সাংসদ আলহাজ্ব জহিরুল হক ভূঞা মোহন।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন ভূঞার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হরিহরদী স্কুল এন্ড কলেজের দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব মো: হারুনুর রশীদ খান, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাধারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছিউল গণি স্বপন, হরিহরদী স্কুল এন্ড কলেজের রেক্টর আবুল হোসেন ভূঞা আঙুর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আযহারুল ইসলাম ও স্হানীয় নেতৃবৃন্দ।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/অমি