ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন আ.লীগ নেতা চিত্ত রঞ্জন
সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাসের একটি আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তার প্রতি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।
সেই ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২১ বছর বয়সী এক তরুণীকে নিজের কাছে ডাকছেন চিত্ত রঞ্জন দাস। এরপর তরুণী কাছে গেলে তাকে জড়িয়ে ধরেন তিনি।
এবার সেই ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছেন তিনি। তিনি বলেন, এটি কোনো আপত্তিকর ভিডিও নয়। এটি নাটকের সংলাপ। আমি ওই নারীর সঙ্গে নাটকের রিহার্সেল করেছি। ভিডিওটি আমার এলাকার বরদেশ্বরী মন্দিরে চিত্রায়িত।
বার্তা বাজার/নব