কুমারখালীতে আশাদুল ইসলাম নামে এক যুবক পিতার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করছে। আত্মহত্যাকারী আশাদুল ইসলাম (২২) কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্ৰামের বাসিন্দা আবুল হেসেনের ছেলে।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আত্মহত্যা করে ওই যুবক।
স্থানীয়রা জানান, আশাদুল মিষ্টির দোকানে কাজ করতো। বেশ কিছুদিন ধরে বেকার রয়েছে, সেই কারণে বাবার সঙ্গে অভিমান করে নিজ ঘরে দড়ি দিয়ে আত্মহত্যা করে আশাদুল।
পরিবারের লোকজন বুঝতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আশাদুল কে মৃত ঘোষণা করে।
এই বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, বাবার উপর অভিমান কারে আত্মহত্যা করতে পারে। এই বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মোশারফ হোসেন/বার্তা বাজার/অমি