কেরানীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার কেরানীগঞ্জে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সবুজ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। যার নাম্বার শরিয়তপুর ল- ১১৩৪৭৯।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসন প্রকল্পের যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সবুজ মাদারীপুর জেলার সদর থানাধীন বল্লাইচর গ্রামের নিহত আব্দুল খালেকের ছেলে। তিনি ঢাকার মগবাজার থানাধীন আমবাগান এলাকায় একটি গাড়ির গ্যারেজে ডেনপেইন এর কাজ করতেন এবং সেখানেই একটি ভাড়া বাসায় থাকতেন।

নিহতের দুলাভাই মোহাম্মদ মিজান জানান, গতকাল রাতে সবুজ মগবাজার থেকে বিক্রমপুর যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রওনা দিয়েছিল। যাওয়াব পথে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশের মাধ্যমে খবর পাই সবুজ কেরানীগঞ্জের পাসপোর্ট অফিসের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শুক্রবার মধ্যরাতে পাসপোর্ট অফিসের সামনে এক মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

রানা আহমেদ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর