ঢাকায় এসে পৌঁছেছে চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ এক ৩০০ ডোজ টিক। শুক্রবার দিবাগত রাত পৌঁনে ২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করেছেন। এই চালানে টিকা এসেছে ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ। সেগুলো পরে স্টোরেজে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স সহায়তা থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে।
এর আগে দুই দফায় ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন। এছাড়া ৩রা জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা দেশে আসে। আর দ্বিতীয় দফায় ১৭ই জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে। ৩০শে জুলাই আসে আরও ৩০ লাখ টিকা।
বার্তা বাজার/অমি