করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ছয়জনের মৃত্যু হয়। সবাই উপসর্গ নিয়ে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়ার আব্দুল কুদ্দুস (৭০), ত্রিশালের সুলতান আহমেদ (৭০), ভালুকার শফিকুল ইসলাম (৬০), নেত্রকোনার কলমাকান্দার রামিন (২৫), মদনের আলতাবুর (৭০) ও জামালপুরের খোরশেদ আলম (৮০) মারা গেছেন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১০ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। আইসিইউতে ৫ জনসহ হাসপাতালে ভর্তি আছেন ১১০ জন।
বার্তা বাজার/নব