বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সৃষ্ট এ লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এতে করে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ। তিনি বলেন, কাল-পরশু হয়তো বৃষ্টি হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থয়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের দুই-এক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিনের আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় সর্বোচ্চ ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বার্তা বাজার/অমি