করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ৪৬ লাখ ২৯ হাজার ছাড়াল

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃ্ত্যেুর সংখ্যা বেড়েই যাচ্ছে। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২২ কোটি ৪৬ লাখ ৭ হাজার ৬৬৭ জন। এ সময়ে ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৬ লাখ ২৯ হাজার ৭২৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৫৬৫ জন।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে এ সকল তথ্য পাওয়া যায়।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ৬৮২ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৯৮৯ জন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর