নেত্রকোনার কলমাকান্দাতে নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ আলীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে দিকে উপজেলার কলমাকান্দা শিবনগর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
এলাকা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে কেবা কারা রাতের আধারে ইউনিয়নের আনন্দপুর গ্রামের আনোয়ার হোসেনকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর মকবুল হোসেন বাদী হয়ে সোহেল মিয়া, মরম আলী, আনিসুর রহমান, স্বপন মিয়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর বাদীপক্ষের লোকজন আসামিদের বাড়িঘরে ভাঙ্গচুর এবং লুটপাট চালায়।
এরপরে, আসামিপক্ষের লোকজন লুট করে নিয়ে যাওয়া মালামালের গোপনসূত্রে সন্ধান পায়। এর কিছু মালামাল উদ্ধারও করা হয়। বাকি মালামাল উদ্ধারের জন্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ আলী এবং ওমর আলী (সৌদিপ্রবাসী) শিবনগর কান্দাপাড়া বাজারে গেলে তাদের দুই জনকে বাদীপক্ষের ১০-১৫ জন লোক মিলে শিবনগর গ্রামে নিয়ে এলোপাথাড়ি মারপিট করে।
ওই ঘটনাস্থলেই মফিজ আলীর মৃত্যু হয় এবং ওমর আলীকে গুরুতর আহত অবস্থায় নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, ‘েএখনো কোন মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
বার্তা বাজার/এসবি