দেশে ফিরছেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের উদ্দেশে রওনা হয়েছেন জাতিসংঘের এলডিসি সভা শেষে করে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

এর আগে, গত ২৮ আগস্ট এলডিসি’র সভায় যোগ দিতে জেনেভার উদ্দেশে রওনা দেন অর্থমন্ত্রী। এলডিসি’র সভায় অর্থমন্ত্রী এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

এলডিসি’র সভায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২টি স্বল্পোন্নত দেশের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এর শাপাশি অন্যান্য আন্তর্জাতিক কমিউনিটি কর্তৃক সম্মিলিতভাবে তাদের উন্নয়ন লক্ষ্যগুলো মূল্যায়ন হয়েছে এ সভায়। একই সঙ্গে করোনা পরবর্তী সময়ে উন্নয়নের পথে ফেরার দিকনির্দেশনা নিয়েও আলোচনা হয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর