স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালো স্বামী

মাগুরাতে স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী মারা গেছেন। মারা যাওয়া স্বামীর নাম মো. ইয়াছিন মোল্যা (২৫) উপজেলার দীঘা গ্রামের জোড়া ব্রিজ এলাকার মো. উকিল মোল্যার ছেলে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। ইয়াছিন পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

অভিভাবক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৩টার দিকে ইয়াছিন রাজমিস্ত্রীর কাজ করেন। তিনি কাজ থেকে দুপুরের বিরতিতে বাড়ি ভাত খেতে এসেছিলেন। অতিরিক্ত গরম পড়লে ইয়াছিনের স্ত্রী সুমি খাতুন বৈদ্যুতিক ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন।

স্ত্রী সুমি খাতুনের চিৎকার শুনে স্বামী ইয়াছিন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এর পরে পরিবার ও স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইয়াছিনকে মৃত ঘোষণা করে এবং তার স্ত্রী সুমিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়।

মহম্মদপুর থানার ওসি মো. নাসির উদ্দিন ইয়াছিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর