প্রধানমন্ত্রী আমাদের আলোর পথ দেখাচ্ছেন: প্রতিমন্ত্রী খালিদ
বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমরা অন্ধকারে চলে গিয়েছিলাম। বরেণ্য ব্যক্তিদের তখন কোনো সম্মান ছিল না। বরেণ্য ব্যক্তিদের তখন ক্ষমতা আঁকড়ে থাকার পুঁজি হিসেবে ব্যবহার করা হতো উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা সেই পথ থেকে বেরিয়ে আসতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আলোর পথ দেখাচ্ছেন।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠন নাট্যসভা আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী খালিদ বলেন, ‘বাংলাদেশ অত্যন্ত মেধাবীসম্পন্ন দেশ। অনেক মেধাবী দেশের বাইরে চলে যাচ্ছে, কিন্তু দেশে মেধার ঘাটতি নেই। করোনায় অনেক বরেণ্য ব্যক্তিকে হারিয়েছি। বরেণ্য ব্যক্তিদের জীবনী পরবর্তী প্রজন্ম জানতে পারে না। বরেণ্য ব্যক্তিদের জীবনী প্রকাশ করতে হবে।’
ড. আনিসুজ্জামান, কামাল লোহানী, রাবেয়া খাতুন, সারাহ বেগম কবরী, এস এম মহসীন ও ফকির আলমগীরের স্মরণসভায় সংগঠনের চেয়ারম্যান শহীদুল হক খানের সঞ্চালনায় এবং সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রয়াত ফকির আলমগীরের পত্নী সুরাইয়া আলমগীর বনলক্ষী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক, নাট্য ব্যক্তিত্ব ম হামিদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা এবং চিত্রনায়িকা অরুনা বিশ্বাস।
বার্তা বাজার/এসবি