গত ১০ দিনে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত ২ হাজার ৮৯৯

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই হাজার ৮৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরে মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৮ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২১৪ জন আর ঢাকার বাইরে ৩৪ জন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আরও ২৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২১৪ জন, ঢাকার বাইরে রয়েছেন ৩৪ জন।

এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪১ জন ও অন্যান্য বিভাগে মোট রোগী ভর্তি হয়েছেন ১৮০ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ১৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১১ হাজার ৯৮০ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অধিদফতর।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর