সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা আসছে কাল

আগামীকাল শনিবার ঢাকায় আসছে চীন থেকে কেনা সিনোফার্মের ৫৪ লাখ টিকা। শুক্রবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।

জানা গেছে টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চীন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে টিকা ঢাকায় পৌঁছাবে।

এর আগে চীন দুই দফায় বাংলাদেশকে ১১ লাখ টিকা উপহার দিয়েছে। গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয় প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন।

এছাড়া বাণিজ্যিকভাবে ক্রয়ের ২০ লাখ টিকা ৩ জুলাই এসেছে প্রথম দফায়। দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই আসে ৩০ লাখ টিকা।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট প্রথম বারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরো ১৭ লাখ ৭০ টিকা ঢাকায় আসে। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।ৎ

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর