চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে পড়ে আলী আকবর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আকবর বাকলিয়া থানার বলিরহাট এলাকার বাসিন্দা।

এ বিষয়ে খুলশী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনসারুল হক জানান, ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় উপর থেকে নিহত আলী আকবর পড়ে যাওয়ার শব্দ পেলে ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করাই। তিনি কিভাবে পড়েছেন তা দেখিনি।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির মুখ দিয়ে মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। তাকে হাসপাতালের ২৭নং ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর