মোস্তাফিজের চমকের দিনে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর দিল ভারত

ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে ভারত।বাংলাদেশের বিপক্ষে রীতিমতো ব্যাটিং তাণ্ড চালিয়েছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। উদ্বোধনীতে ২৯.২ ওভারে ১৮০ রানের জুটি গড়েন তারা।রোহিতের সেঞ্চুরি আর রাহুলের হাফ সেঞ্চুরির সুবাধে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ৩১৪ রান সংগ্রহ করে ভারত।তবে এদিন বল হাতে চমক দিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ।তিনি একাই শিকার করেছেন ৫ উইকেট।

ইনিংসের শুরু থেকেই অনবদ্য ব্যাটিং করে যান রোহিত শর্মা ও লোকেশ রাহুল। অবশ্য ১৮ রানেই ব্রেক থ্রু পাওয়ার কথা ছিল টাইগারদের। ইনিংসের পঞ্চম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন রোহিত। কিন্তু ডিপ স্কয়ার লেগ থেকে দৌড়ে গিয়েও ক্যাচটি মুঠোয় জমাতে পারেননি তিনি। দলীয় ১৮ ও ব্যক্তিগত ৯ রানে লাইফ পান রোহিত শর্মা।

জীবন পেয়ে বাংলাদেশের বোলারদের কচুকাটা করেন হিটম্যান। তুলে নেন চলতি বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরি।তবে ঠিক শতকেই তাকে থামান সৌম্য সরকার।

এরপর ভারতীয় শিবিরে রুবেলের আগাত। আর তাতে কাটা পড়েন ৭৭ করা লোকেশ রাহুল।আর তাতে কিছুটা ব্যাকফুটে ভারত।দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও পাণ্ডিয়া।আর তখনি মোস্তাফিজের হানা।কাটা পড়েন কোহলি-পাণ্ডিয়া।

এরপর দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান তরুণ ঋষভ পান্থ।৪১ বলে ৪৮ রান করে সাকিবের বলে মোসাদ্দেকের হাতে ধরা পড়েন।এরপর মনে হচ্ছে ৩০০ রানের আগেই ভারতকে গুটিয়ে দিবে বাংলাদেশ।

তবে শেষের দিকে ধোনির ৩৩ বলে ৩৫ রানের সুবাধে ৩০০ অতিক্রম করে কোহলির ভারত।

এদিন বল হাতে দারুণ করেছেন কাটার মাস্টার মোস্তাফিজ।১০ ওভার হাত ঘুরিয়ে শিকার করেছেন ৫ উইকেট।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর