কুয়াকাটায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস সমুদ্র সৈকতে
কুয়াকাটায় নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্র সৈকতে ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনের একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাস । এই ঘটনায় অল্পের জন্য বাসচাপা পড়া থেকে রক্ষা পেলেন পর্যটকরা।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টায় কুয়াকাটা সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে। তবে কেউ আহত না হলেও পর্যটকের একটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গিয়ে ক্ষতি হয়েছে।
স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, কুয়াকাটা-পটুয়াখালী রুটে চলাচলকারী টিসা পরিবহনের বাসটি পটুয়াখালী ছেড়ে যাওয়ার উদ্দেশে কুয়াকাটা চৌরাস্তা বাসস্ট্যান্ডে প্লেস করছিল। এ সময় ব্রেক ফেল করে বাসটি সৈকতের সড়কের মাথায় ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে পর্যটকের মোটরসাইকেল চাপা দেয়।
মাত্র এক ফুটের জন্য বাসটি সৈকতে গিয়ে পড়েনি। এ সময় রাস্তার ওয়াটার লেভেলের দিকে তাকিয়ে নৈসর্গিক দৃশ্য উপভোগকারী পর্যটকরা ডাক-চিৎকার করে দুই দিকে ছিটকে পড়েন। কিন্তু সামনে থাকা একটি মোটরসাইকেল চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়।
এ দুর্ঘটনায় তাৎক্ষণিক প্রত্যক্ষ করেন পুলিশসহ পর্যটকরা। তারা এগিয়ে আসেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চাপা পড়া মোটরসাইকেলে খুলনা থেকে পর্যটক সুমন এবং পারভেজ উদ্দিন সকালে কুয়াকাটায় আসেন।
বার্তা বাজার/এসবি