প্রান্তিক মানুষের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: পরিকল্পনামন্ত্রী
আমাদের সরকার চায় দেশের সব মানুষের সমান উন্নয়ন। প্রান্তিক মানুষের উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ তাদের দিকে সরকারের নজর একটু বেশি। আমাদের নারীদের ঘরের বাহিরে নিয়ে আসতে হবে এবং তাদেরকে দক্ষ করে তুলতে হবে, কাজে লাগাতে হবে বলেন মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ১ শত ২৩ জন উপকারভোগীর মাঝে ২২ লাখ ১৪ হাজার টাকার অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানটি বাস্তবায়ন করে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর।
এসময় মন্ত্রী বলেন, সরকার পিছিয়ে পড়া নারী ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এখন নারীদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া তাদের উচ্চতর প্রশিক্ষণের জন্য বিটাকসহ বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের উদ্যােগ নেওয়া হচ্ছে। আজ দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ রয়েছে আগে এমন ছিলনা।
মন্ত্রী মান্নান আরও বলেন, আমাদের সকল কাজের মধ্যে মায়া মমতা স্নেহ এবং আন্তরিকতা রাখতে হবে। কোনো ভেদাভেদ নয় উন্নয়নের স্বার্থে সবাইকে মিলেমিশে থাকতে হবে। সরকারের এই অনুদান নিয়েই আপনাদের শেষ নয়, এটাকে ভালভাবে কাজে লাগাতে হবে। আরেকটা কথা সকল পেশার মানুষকে আমাদের সম্মান করতে হবে। মন্ত্রী বলেন, আমরা চাই টাকা গ্রামে ডুকবে কারণ টাকা গ্রামে ডুকলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া প্রমুখ।
নোহান আরেফিন নেওয়াজ/বার্তা বাজার/এসজে