পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থীর সন্ধান মেলেনি

লালপুরের পদ্মায় গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পার হলেও প ম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী পাপড়ীর (১১) সন্ধান মেলেনি। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত তার কোন সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গতকাল বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে পদ্মা নদীর লক্ষীপুর ঘাটে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ হয় মাদ্রাসা পড়ুয়া লক্ষীপুর গ্রামের জুলহাস উদ্দিন পাখির মেয়ে পাপড়ী। পাপড়ী আসিয়াতনুরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার প ম শ্রেণির ছাত্রী ছিলো।

স্থানীয়রা জানায়, ‘বৃহস্পতিবার দুপুরে পদ্মা নদীর লক্ষীপুর ঘাটে পাপড়ি (১১) ও তার খালাতো বোন রানী (১১) নদীতে গোসল করতে নামে। এ সময় ২জন স্রোতে ভেসে গেলে রানীর মা কোহিনূর বেগম রানীকে উদ্ধার করতে পারলেও, পানিতে ডুবে নিখোঁজ হয় পাপড়ি।’

লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাব্বির রহমান জানান, ‘খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের একটি দলও রাজশাহী থেকে আসা ডুবুরি দল যৌথ ভাবে উদ্ধার অভিযান চালায়। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও পাপড়ীর খোঁজ না পেয়ে প্রথম দফা উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে আজ শুক্রবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও পাপড়ীর কোন সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।’

এই রিপোর্ট লেখা পর্যন্ত পাপড়ীর কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ পাপড়ীর সন্ধানের আশায় পরিবারের সদস্যদের নদীপাড়ে বসে থাকতে দেখা যায়।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর