মোঃ আসলাম, তিতাস(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দক্ষিন পাশে অবস্থিত আসমা লতিফ সার্জিকেয়ার হসপিটালের সফলতার ১ম বছর উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার হসপিটালের প্রতিষ্ঠাতা আঃ লতিফ মাষ্টার বলেন,এলাকার গরীব দুঃখি ও অসহায় মানুষের সেবা দেয়ার জন্য আমি এবং আমার তিন ছেলেদের নিয়ে যুক্তি পরামর্শ করে এই মফস্বল এলাকায় হসপিটালটি করি। তিনি আরো বলেন, আমাদের এই গ্রাম থেকে মূমর্ষ ও সাধারণ রোগীদের কুমিল্লা অথবা ঢাকা নিয়ে চিকিৎসা করতে অনেক অর্থের বেয় হয় আর আমাদের এখানে অল্প খরচেই মানসম্মত সেবা পাওয়া যায়।
এসময় উপস্থিত হসপিটালটির পরিচালক ও উপজেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবীর কাজল,ডাঃ সামসুদ্দিন আহম্মেদ সুমন,তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আসলাম প্রমূখ। মিলাদ ও দোয়া মাহফিল শেষে এক বছর পুর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।