নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও বাড়ি করে দেয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

সারা দেশে নদী ভাঙ্গনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে নগদ অর্থ ও বাড়ি করে দেওয়া হবে জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয়দের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

ত্রাণ প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, নদী ভাঙন এলাকায় ইতোমধ্যে টিন ও নগদ অর্থ পাঠানো হয়েছে, ঘরের তালিকাও প্রস্তুত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওই তালিকা পাঠানো হবে। এরপরে ঘর তৈরীর কাজ শুরু হবে।

ডা. এনাম আরও জানান, সারা দেশে বন্যার পানি কমে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদ নয় কোটি টাকা প্রদান করা হয়েছে। প্রতিটি জেলায় দুই হাজার করে শুকনা খাবারের প্যাকেট, শিশু খাদ্যের জন্য নগদ দুই কোটি টাকা এবং গো-খাদ্যের জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার জিতু, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর