রাজধানীর ইসিবি চত্বরে প্রাইভেট কারের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যুর হয়েছে। এ ঘটনায় গাড়িচালক শাকিলকে উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে সড়ক পরিবহন আইনে ক্যান্টনমেন্ট থানায় মামলা করে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে আদমজী ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী শান্ত হাসান প্রাইভেট কারের ধাক্কায় মারা যান।
শিক্ষার্থী শান্ত হাসান ফুটপাতের পাশে বাইক থেকে নেমে দাঁড়িয়ে ছিলেন ইসিবি চত্ত্বরে মানিকদী যাওয়ার পথে। এ সময় মিরপুরের কালসীর দিক থেকে আসা একটি প্রাইভেট কার ধাক্কা দেয় তাকে।
দুর্ঘটনার পর দ্রুত সিএমএইচে নেয়া হলে সেখানে শান্ত’র মৃত্যু হয়। স্থানীয়রা বলছেন, ‘কালশির দিকে আর একটি দুর্ঘটনা ঘটিয়ে পালাচ্ছিলো প্রাইভেট কারের চালক। এ সময় শান্ত রাস্তায় নেমে আটকানোর চেষ্টা করলে তাকেও চাপা দেয় গাড়িটি।’
দুর্ঘটনার পরই স্থানীয়রা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে। তারা দাবি করে, দায়িত্বরত সার্জেন্টের অবহেলা কারণে প্রাইভেট কারে থাকা ব্যাক্তিরা পালিয়ে যায়।
গাড়িটিকে অটক করে ক্যান্টমেন্ট থানায় নেয়া হয়। শুক্রবার সকালে সড়ক পরিবহন আইনে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করে পুলিশ। এর পর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় গাড়ি চালক শাকিলকে।
স্থানীয়রা জানান, ‘শান্তর বাবা মোস্তফা কামাল সেনাবাহিনীতে কর্মরত। তিনি বৃহস্পতিবারই মিশন থেকে ঢাকায় ফেরেন।’
বার্তা বাজার/এসবি