হাওর দেখা হলো না, পথেই ট্রাকচাপায় দুই বন্ধুর মৃত্যু

কিশোরগঞ্জের মিঠামইনে হাওর দেখতে যাওয়ার পথে ময়মনসিংহের নান্দাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়।

তারা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার মতিউর রহমানের ছেলে সজীব মিয়া (৩২) ও চাঁন মিয়ার ছেলে আবুদস সোবহান (৩৫)।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নান্দাইলের চামটা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে নান্দাইল হাইওয়ে থানার ওসি মো. মাসুদ খান

ওসি বলেন, এক ব্যক্তির মরদেহ থানায় রাখা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। অন্যজনের মরদেহ ময়মনসিংহ হাসপাতালে রয়েছে।

পুলিশ জানায়, সকালে ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে বিরিশিরি থেকে মিঠামইনের হাওরে যাচ্ছিলেন। পথে নান্দাইলের চামটা বাসস্ট্যান্ড এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজীব মিয়া নামে একজন মারা যান। আহত সোবহানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই শফিকুল ইসলাম বলেন, নান্দাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে আনার পথেই মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হযেছে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর