দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত বেরোবির শিক্ষক ও শিক্ষার্থী

দুর্বৃত্তের হামলায় গুরুতর ভাবে যখম হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একজন শিক্ষক ও একজন শিক্ষার্থী।

হামলার শিকার সেই শিক্ষক হলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে পরাগ মাহমুদ আহত হয় এবং সকালে জগিং করতে বের হয়ে রংপুরের লালবাগে শিক্ষক মনিরুজ্জামান দুর্বৃত্তদের হামলার শিকার হয়।

এর আগে রাত আড়াইটায় পরাগ মাহমুদ নিজের মেস থেকে সরদারপাড়ায় বন্ধুর মেসে যাচ্ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে বিপরীত দিক থেকে আসা তিন যুবক তার কাছে থাকা সবকিছু দিয়ে দিতে বলেন। পরাগ দিতে অস্বীকৃতি জানালে এক যুবক তার পকেট থেকে চাপাতি বের করে পরাগের হাতে কোপ দেয়।

তার কাছে থাকা মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে সুব্রত ঘোষ নামে এক শিক্ষার্থীর সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।উন্নত চিকিৎসার জন্য আহত পরাগকে বিকালে এয়ার এম্বুলেন্স এ ঢাকায় পাঠানো হবে।

এরপর সকাল ৫টায় শিক্ষক মনিরুজ্জামান জগিং করতে বের হলে কতিপয় অপরিচিত যুবক দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থী ও শিক্ষক আহত হওয়ার খবর শুনে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেই। পরে তাদের দেখে আসি। এ ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য রংপুর পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলব।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর