আগামী নভেম্বর পর্যন্ত সপ্তাহে ৫০ লাখ করে করোনাভাইরাসের টিকা দেশে আসবে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাজধানীর তিতুমীর কলেজে বাংলাদেশ ডেন্টাল সার্জন (বিডিএস) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ১২ থেকে ১৮ বছর বয়েসের ছেলে মেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থঅর বিষয়ে আমরা সিদ্ধান্ত পরে নিবো। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো সিদ্ধান্ত নেয় নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে আমরাও টিকা দেওয়ার ব্যবস্থা করবো।
করোনাভাইরাসের টিকা প্রসঙ্গ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহস্পতিবার কোভ্যাক্সের আওতায় ১৮ লাখ টিকা দেওয়া হয়েছে। এর আগে তারা আমাদের ১০ লাখ টিকা দিয়েছে। এ মাসে আমরা আশা করছি, চীন থেকে ২ কোটি টিকা পাব। টিকা পাওয়ার সঙ্গে সঙ্গে টিকা দেওয়ার কার্যক্রমও জোরদার হবে।
আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। এখন থেকে প্রতি সপ্তাহে আমরা টিকা পাওয়ার শিডিউল পেয়েছি। আজকেও চীন থেকে ৫০ লাখ টিকা আসার একটা শিডিউল আছে। এ মাসে এমন চারটি শিডিউল রয়েছে। এখন থেকে আগামী নভেম্বর মাস পর্যন্ত প্রতি সপ্তাহে ৫০ লাখ টাকা আসবে।
বার্তা বাজার/টি