বিশ্বব্যাপী করোনাভাইরাসের তাণ্ডবে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও সাড়ে ৯ হাজার মানুষের। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬ লাখ ৭ হাজার ২১ জন।
যদিও বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ কোটি ৪০ লাখ। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ লাখ ২১ হাজার।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৫৪৩ জনের। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৬ লাখ ২১ হাজার ১৬৪ জনে।
এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭ হাজার ২১ জন। এতে মহামারীর শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ৬৩২ জনে।
বার্তা বাজার/অমি