রাজধানীতে ২৪ ঘন্টায় গ্রেফতার ৬২

রাজধানীতে গত ২৪ ঘন্টায় ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির দায়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে ৫৫ গ্রাম ৩৮০ পুরিয়া হেরোইন, ৮ বোতল ফেন্সিডিল, ১ কেজি ১১০ গ্রাম ৪৩ পুরিয়া গাঁজা, ২৭ টি ইনজেকশন এবং ৭১১৪ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা রুজু হয়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর