সারা দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার ৩ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৫১৫ ডোজ প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে দুই কোটি চার লাখ ৩৭ হাজার ১১৪ জন প্রথম ডোজ এবং ১ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৪০১ জন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
টিকার প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে এ পর্যন্ত পুরুষ ১ কোটি ১৬ লাখ ২৬ হাজার ৫৪৬ ও নারী ৮৮ লাখ ১০ হাজার ৫৬৮ জন। দ্বিতীয় ডোজ টিকা নেওয়াদের মধ্যে পুরুষ ৭৭ লাখ ২৩ হাজার ৯৯৬ ও নারী ৫৫ লাখ ৩০ হাজার ৪০৫ জন।
দেশে এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২২ লাখ ৪ হাজার ১৪৫ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৯১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৯৮৬ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৬ লাখ ১১ হাজার ৪৭৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে ৪ কোটি ৫ লাখ ২৬ হাজার ৬৯০ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার ২৭ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে নিবন্ধন করেছেন ৫ লাখ ৩৯ হাজার ৬৬৩ জন।
বার্তা বাজার/অমি