মোসাদ্দেক-সাকিব ভাগাভাগি করে নিলেন বিধ্বংসী পান্থকে

ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে ভারত।বাংলাদেশের বিপক্ষে রীতিমতো ব্যাটিং তাণ্ড চালিয়েছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। উদ্বোধনীতে ২৯.২ ওভারে ১৮০ রানের জুটি গড়েন তারা।এরপর সৌম্য সরকারের হানা।আর তাতে ম্যাচে ফিরে বাংলাদেশ।তবে শেষের দিখে ফের ভারতকে এগিয়ে নিয়ে যান পান্থ।আর সেই বিধ্বংসীকে থামালেন সাকিব।মোসাদ্দেকের দুর্দান্ত ক্যাচে ফিরে যান পান্থ।ফেরার আগে ৪১ বলে ৪৮ রান করেন তরুণ পান্থ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৪:৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৯ রান।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর