দেশে আরও ২ লাখ ৭০ হাজার টিকা আসছে

দেশে আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশ বুলগেরিয়া থেকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান।

রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, ‘বুলগেরিয়া অ্যাস্ট্রাজেনেকার যেসব টিকা কিনেছিল, তার একটা অংশ অব্যবহৃত থেকে যায়। এটা জেনে বুলগেরিয়ার কাছে আমরা ওই টিকা থেকে বিক্রি বা উপহার পেতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাই। আমাদের অনুরোধে সাড়া দিয়ে বুলগেরিয়া ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা বাংলাদেশে পাঠাচ্ছে।’

জানা গেছে, আগামী সপ্তাহে বাংলাদেশে এসে পৌঁছানোর কথা বুলগেরিয়ারে উপহারের ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা।

বুলগেরিয়ায় সমদূরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী দাউদ আলী জানান, ‘বুলগেরিয়া এর আগে দক্ষিণ এশিয়ার দেশ ভুটানকেও ওই টিকা উপহার হিসেবে দিয়েছিল।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর