দল ঘোষণা: ২০ মিনিট পর সড়ে দাঁড়ালেন রশিদ খান

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য আফগানিস্তান দল ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) নিজেদের স্কোয়াড ঘোষণা করেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। কিন্তু তাদের ঘোষণার ২০ মিনিটের মধ্যেই অধিনয়ায়ক পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন রশিদ খান।

যার ফলে নতুন করে চাপে পড়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কারণ একদিনের মধ্যেই নতুন অধিনায়ক নিয়ে দল গঠন করতে হবে তাদের। শুক্রবারই স্কোয়াড ঘোষণার শেষ দিন।

বাংলাদেশ সময় রাত ১০টা ৪৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করেছিল আফগানিস্তান। এর খানিক পর ১১টা ১১ মিনিটে টুইটারে নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন রশিদ।

টুইটারে রশিদ লিখেছেন, ‘একজন অধিনায়ক এবং দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে দল বাছাইয়ের অংশ হওয়ার অধিকার রয়েছে আমার। কিন্তু এসিবি মিডিয়ায় ঘোষিত দল বাছাইয়ের সময় নির্বাচক কমিটি এবং এসিবি আমার কোনো মতামত নেয়নি। আমি এই মুহূর্তে আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আফগানিস্তানের হয়ে খেলা সবসময়ই আমার জন্য গর্বের বিষয়।

তবে রশিদ অধিনায়কত্ব ছাড়লেও বিশ্বকাপের জন্য শক্তিশালী দলই বাছাই করেছে এসিবি। পেসার হামিদ হাসান, দৌলত জাদরান, শাপুর জাদরান ও মোহাম্মদ শাহজাদকে ফেরানো হয়েছে দলে।

আগামী ২৫ অক্টোবর থেকে প্রথম রাউন্ড পার হয়ে আসা দলগুলোর বিরুদ্ধে শুরু হবে আফগানিস্তানের বিশ্বকাপ অভিযান। ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান রয়েছে তাদের সাথে।

এসিবি কর্তৃক ঘোষিত আফগানিস্তান বিশ্বকাপ স্কোয়াড:
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, আসগর আফগান, মোহাম্মদ নাবি, মুজিব উর রহমান, করিম জানাত, গুলবদিন নাইব, নবীন উল হক, হামিদ হাসান, শরাফউদ্দিন আশরাফ, দাওলাত জাদরান, শাপুর জাদরান ও কাইস আহমেদ।

রিজার্ভ: আফসার জাজাই ও ফরিদ আহমেদ মালিক।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর