দশমিনার প্রধান সড়কে পড়ে আছে দূর্ঘটনা কবলিত ট্রাক, দুর্ভোগ

দশমিনা, বাউফল, পটুয়াখালী সড়কে দীর্ঘ চার মাস আগে দূর্ঘটনা কবলিত ঢাকা-হ ২০২৯৬১ নাম্বারের একটি ট্রাক উপজেলার বহরমপুর ইউনিয়নের আমতলা বাজারের প্রধান সড়কে গ্রামীন ব্যাংকের কাছে পড়ে থাকায় ব্যস্ততম ওই সড়কে যানবাহন চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

চলতি বছরের দুই মে ট্রাকটি দূর্ঘটনার কবলে পরে। দীর্ঘ চার মাসেও ট্রাকটি প্রধান সড়ক থেকে অপসারন না করায় ওই সড়কে চলাচলকারী যানবাহন চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ওই সড়কের ট্রাক চালক সোহেল হোসেন বলেন, দীর্ঘদিন সড়কের মাঝে ট্রাকটি পড়ে থাকায় পন্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে আছে।

অটো চালক ইয়াছিন বলেন, দূর্ঘটনা কবলিত ট্রাকটির স্থান দিয়ে যাতায়াতের সময় অবশিষ্ট অটো,মটরসাইকেল সহ বিভিন্ন ছোট ছোট যাবাহনের ভীড় লেগে যায় এসময় যাত্রী নামিয়ে সড়কের পশ্চিম সীমান্ত দিয়ে জীবনের ঝুকি নিয়ে অটো চালাতে হয়।

ভাড়ায় মটর সাইকেল চালক আবুল বশার বলেন, দূর্ঘটনার শিকার ট্রাকটি সড়কে পড়ে থাকায় রাতে অন্য প্রান্তের গাড়িগুলো দেখা যায়না তাই প্রায়ই দূর্ঘটনা ঘটছে ওই স্থানে।

বহরমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান সোহাগ বলেন, ট্রাকটির মালিক বা মালিক পক্ষের কাউকে খুজেঁ পাওয়া যায়নি তাই কোন পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।

দশমিনা থানার ওসি মোঃ জসীম বলেন, দূর্ঘটনা কবলিত ট্রাকের মালিককে একাধিকবার খবর দেওয়া হয়েছে তারা আসবে আসবে বলে আসছেনা এবং ট্রাকটি সরিয়ে নেওয়ার জন্য যে ক্রেন দরকার সেটা আমাদের নেই তাই বিলম্ব হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন বলেন, খুব দ্রুত ট্রাকটি সড়ক থেকে অপসারনের উদ্দ্যেগ নেওয়া হবে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর