রাজবাড়ীতে অবৈধ কানাডার ডলারসহ আটক ১

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবির সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ কানাডার ডলারসহ একজনকে আটক করেছে।

জানা গেছে, বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মোঃ মিঠু ফকির, এস,আই মিলন চন্দ্র বর্মন, সাদ্দাম হোসাইন, মোঃ জাকারিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ মনির উদ্দিনসহ অভিযান পরিচালনা করে। অভিযানে পাংশা থানার গারাল গ্রামের আইয়ুব খাঁর বাড়ীর সামনে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে উপর থেকে মোঃ রফিকুল ইসলাম রিপন সরদার (৩৪) কে অবৈধ ১ লক্ষ ১৬ হাজার ৭০০CANADA CENT DOLLARS সহ তাকে গ্রেফতার করে।

রফিকুল ইসলাম রিপন সরদার শরীয়তপুর জেলার জাজিরা থানার ছামাদ মাদবরকান্দি স্বরূপ বাবুর চর গ্রামের মোঃ লাল মিয়া সরদার ছেলে। তার কাছ থেকে মোট ১১৬৭টি কানাডিয়ান ডলার, সর্বমোট ১লক্ষ ১৬হাজার ৭শত টাকা এবং OPPO RENO5 ব্যন্ডের ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম রিপনকে কানাডিয়ান ডলার সমূহের বৈধ কোন কাগজপত্র আছে কিনা জানতে চাইলে সে জানান, এগুলোর কোন বৈধ কাগজ নেই। তিনি কানাডিয়ান ডলার ভারত থেকে বাংলাদেশ বর্ডার হয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া হয়ে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।

রফিকুল ইসলাম রিপনকে আটক করাসহ ডলার উদ্ধারের ঘটনায় পাংশা মডেল থানায় বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি এর ১(বি) মামলা রুজু করা হয়েছে।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর