শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধির তথ্য প্রতিদিন পাঠাতে হবে

মহামারি করোনার পরিস্থির কারণে প্রায় ১৭ মাস পর আগামী রোববার (১২ সেপ্টেম্বর) থেকে সারাদেশে খুলছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে দেওয়া সরকারের স্বাস্থ্যবিধির নির্দেশনা পালন নিশ্চিত ও সঠিকভাবে অনুসরণের জন্য এসব তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রতিদিন পাঠাতে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) অধ্যাপক মো. আমির হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়।

এতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালুর জন্য একটি গাইডলাইন এবং নির্দেশনাপত্র জারি করা হয়েছে। উক্ত গাইডলাইন ও নির্দেশনাপত্র এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে শিক্ষাপ্রতিষ্ঠান সুরক্ষিত রাখতে দৈনিক ভিত্তিতে মনিটরিংয়ের লক্ষ্যে একটি মনিটরিং চেকলিস্ট করা হয়। এ চেকলিস্টের তথ্য গুগল ডকসের মাধ্যমে প্রতিদিন বিকেল ৩টার মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর