বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচটি কোয়ারেন্টাইন সংক্রান্ত ঝামেলার কারণে স্থগিত হয়ে যায়। ভক্তরা বঞ্চিত হয় দুই দলের হাই ভোল্টেজ ম্যাচ দেখা থেকে। কিন্তু দর্শকদের নিরাশ করছে না ব্রাজিল ও আর্জেন্টিনা। শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভিন্ন ভিন্ন ম্যাচে তারা মাঠে নামছে।
শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বিশ্বকাপের বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর এক ঘন্টা পরই ব্রাজিল দল মাঠে নামবে পেরুর বিপক্ষে খেলতে। বিশ্বকাপ বাছাইয়ে উভয় দলেরই এটি নবম ম্যাচ। এর আগে অষ্টম ম্যাচটির কোনও সমাধান এখনও পাওয়া যায়নি ফিফার পক্ষ থেকে।
এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে এখনও কোনও ম্যাচে হারেনি ব্রাজিল। স্থগিত হওয়া ম্যাচটি বাদ দিলে ব্রাজিলের ২১ পয়েন্ট অর্জিত হয়েছে। আর্জেন্টিনা কোনও ম্যাচ না হারলেও এর ঠিক নিচেই অবস্থান করছে আর্জেন্টিনা। কারণ ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্র তাদের নামের পাশে। তাদের পয়েন্ট ১৫।
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ
হুয়ান মুসো, গনজালো মন্টিয়েল/নাহুয়েল মলিনা, জার্মান পেজ্জেল্লা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, নিকোলাস গঞ্জালেজ/আলেজান্দ্রো গোমেজ, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।
আর্জেন্টিনার বিপক্ষে বলিভিয়ার সম্ভাব্য শুরুর একাদশ
কার্লোস ল্যাম্পে, হোসে স্যাগ্রেদো, লুইস হাকুইন, আদ্রিয়ানো জুসিনো, হেসুস স্যাগ্রেদো, লেওনেল জাস্তিনিয়ানো, ময়সেস ভিলারোয়েল, এরউইন সাভেদ্রা, হুয়ান কার্লোস আর্ক, রদ্রিগো রামাল্লো/রামিরো ভাকা এবং মার্সেলো মোরেনো মার্টিনস।
পেরুর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
ওয়েভারটন, দানিলো, মারকুইনহোস, এডের মিলিটাও, অ্যালেক্স সান্দ্রো, এভারটন রিবেইরো, গুইমারেস, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা, গ্যাব্রিয়েল বারবোসা এবং নেইমার জুনিয়র।
ব্রাজিলের বিপক্ষে পেরুর সম্ভাব্য শুরুর একাদশ
গ্যালেস, এডভিনকুলা, সান্তামারিয়া, ক্যালেনস, লোপেজ, ইয়োতুন, তাপিয়া, কারিলো, ফ্লোরেস, কুয়েভা ও লাপাদুলা।
বার্তা বাজার/এসজে