পদত্যাগ করলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান

শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আসন্ন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে অংশগ্রহণ করার লক্ষ্যে তিনি পদত্যাগ করলেন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে প্রেম সাগর হাজরা বলেন, আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছি। আমি আশাবাদী দল আমাকেই মনোনয়ন দেবে। সেই লক্ষ্যেই আমি আজ পদত্যাগ করলাম।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমি ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরার পদত্যাগপত্র গ্রহণ করে যথাযথভাবে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।

উল্লেখ্য, গত ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান রনধীর কুমার দেব মৃত্যুবরণ করেন। পরে ৬ জুন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানেও তিনি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ শুণ্যপদে আগামী ৭ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর