সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে অটো রিকশার সাথে ধাক্কা খেয়ে ব্রীজের রেলিঙ্গে বাড়ি লেগে ২জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে।

সিরাজদিখান-নিমতলা সড়কের ইমামগঞ্জ বাজার সংলগ্ন ব্রীজে উপর আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আকাশ(১৮) উপজেলার রশুনিয়া গ্রামের মো.জাকির হোসেনের ছেলে ও নিহত ইয়ামিন(১৯) ডাকাতিয়া পাড়া গ্রামের মো.মিনু খানের ছেলে। গুরুত্বর আহত রায়হান (১৯) ঢাকা মীরপুর ১ এর মো. মোসতফা সিকদারের ছেলে ।

এ বিষয় ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার এসআই নয়ন বলেন, মটর সাইকেলটি নিয়ন্ত্র হারিয়ে অজ্ঞাত এক রিকশার সাথে ধাক্কা খেয়ে ব্রীজের রেলিঙ্গের বাড়ি লেগেছে। আমরা গিয়ে তাদের সেখান থেকে উদ্ধার করি এবং ঢাকা মেডিকেল প্রেরন করি।

মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর