চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার জিকু

সার্বিক পুলিশং কার্যক্রম বিবেচনায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম-সেবা তাঁর হাতে এ সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

সংশ্লিষ্ট সুত্র মতে, সার্কেল অফিস ও থানা সমূহের অভিযোগ অনুসন্ধান, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, চুরি, হত্যা মামলার রহস্য উদঘাটন ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় তিনি এই পুরষ্কারে ভূষিত হন।

উল্লেখ্য, জাকারিয়া রহমান জিকু ৩০ তম বিসিএসে পুলিশ ক্যাডার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন৷ ঝিনাইদহ শৈলকুপার ধাওড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

আব্দুল করিম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর