একা পেয়ে শিক্ষিকাকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক বহিস্কার
জামালপুরের ইসলামপুরে শ্লীলতাহানির অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুজ্জামান (বিপ্লব)কে সাময়িক বহিষ্কার করেছন জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার চরপুটিমারী ইউনিয়নের টাবুর চর শেখের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকাকে ঐ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে।
এই ঘটনায় বিচার চাইতে ওই শিক্ষিকা বৃহস্পতিবার ইসলামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আসেন।উপজেলা শিক্ষা অফিসার বিষয়টি তদন্ত করে জেলা শিক্ষা অফিসে প্রতিবেদন পাঠালে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ বিষয়ে বলেন, আমরা তাকে সাময়িক বহিষ্কার করেছি। তিন সদস্য তদন্ত কমিটি করেছি।বিষয়টি তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইয়ামিন মিয়া/বার্তা বাজার/অমি