ভারতের বিধানসভায় নামাজের ঘর প্রতিষ্ঠিত, বিজেপির বিক্ষোভ

ভারতের ঝাড়খন্ড রাজ্যের বিধানসভায় মুসলিম বিধায়ক ও সংশ্লিষ্টদের নামাজ আদায়ের জন্য একটি কক্ষ বরাদ্দ করেছেন স্পিকার। এতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। ঘর বরাদ্দের প্রতিবাদে রাজ্যজুড়ে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দলটি কালো দিবস পালন করেছে।

বুধবার (০৮ সেপ্টেম্বর) বিজেপির নেতাকর্মীরা রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করলে তাদের উপর লাঠিচার্জ ও জলকামান ছড়ে পুলিশ।

এদিকে স্পিকার রবীন্দ্রনাথ মাহাতো জানিয়েছেন, নামাজের ঘর রাখা না রাখার বিষয়ে সর্বদলীয় কমিটি থেকে মতামত নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

বিবিসি বাংলা তাদের এক খবরে জানিয়েছে, সম্প্রতি বিধানসভার সচিবালয় এক নির্দেশনায় জানায়, টি ডব্লিউ ৩৪৮ নম্বর ঘরটিকে নামাজ পড়ার জন্য ব্যবহার করা হবে। এরপর থেকেই বিজেপি প্রতিবাদ শুরু করে। গত সোমবার বিধানসভার অধিবেশন শুরু হতেই বিজেপির বিধায়করা বিক্ষোভ দেখান। তারা ‘জয় শ্রীরাম’ স্লোগানও দেন।

উল্লেখ্য, বিজেপিতে মুক্তি মোর্চার সরকার ২০১৯ সাল থেকে ক্ষমতায় আছে। সেই রাজ্যে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর