পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বুড়াগৌরঙ্গ নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের পুলিশ ফাঁড়ি সংলগ্ন বুড়াগৌরঙ্গ নদী থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমি সেখানে যেয়ে লাশটি উদ্ধার করি।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আশা করি কিছুক্ষনের মধ্যেই পরিচয় নিশ্চত করা যাবে।
সাইফুল ইসলাম সায়েম/বার্তা বাজার/অমি