২৪ বছর পর নিজস্ব ভবনে উঠলো নান্দাইল পৌরসভা

মজিবুর রহমান ফয়সাল, নান্দাইল, ময়মনসিংহ: দীর্ঘ ২৪ বছর পর ভাড়া ঘর থেকে নিজস্ব নতুন কার্যালয়ে উঠেছে নান্দাইল পৌরসভা। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন আনুষ্ঠানিক ভাবে নতুন ভবনের উদ্বোধন করেন।

জানা গেছে, গত বছর নান্দাইল পৌরসভাটি দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নিত হয়েছে। ১৯৯৭ সালে নান্দাইল পৌরসভা প্রতিষ্ঠার পর ২৪ বছর একটি ভাড়া ভবনে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পৌরসভাটি নিজস্ব নতুন ভবনে উঠেছে।

এই উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, জেলা পরিষদ সদস্য আবু বক্কর ছিদ্দিক বাহার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শরাফ উদ্দিন ভুইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, অধ্যাপক আবুল কাশেম লাভলু, সাংবাদিক এনামুল হক বাবুল প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও নান্দাইলে কর্মরত মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

মজিবুর রহমান ফয়সাল/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর