ধোবাউড়ায় মন্দিরের প্রতিমা ভাংচুর

ময়মনসিংহ ধোবাউড়ায় রাতের আঁধারে কালী মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাঘবেড় ইউনিয়নে সানন্দখিলা গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার ভোরে মন্দিরে ভাংচুর অবস্থায় দেখতে পান স্থানীয় দিপারাণী চাকলাদার। তাৎক্ষনিক বিষয়টি সকলকে জানান। প্রতিমা ভাংচুরের ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

মন্দিরের সাধারন সম্পাদক মধুসৃদন চাকলাদার বলেন, গভীর রাতে দুষ্কৃতিকারাীরা ভাংচুর চালিয়েছে। তবে প্রথিমার কাছে একটি গ্যাঞ্জি পাওয়া গেছে।

ইউপি সদস্য রতন মিয়া বলেন রাতের আঁধারে কে বা করা ভাংচুর করেছে বুঝতে পাচ্চিনা। এলাকায় হিন্দু ও মুসলিম আমরা শান্তিতে বসবাস করছি।

এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান ও অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বৃহস্পতিবার দুপুরে ঘটনা স্থল
পরিদর্শন করেছেন।

ঘটনার সততা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান ফরহাদ রাব্বানী সুমন জানান ঘটনা স্থলে একটি টি-শার্ট পাওয়া গেছে।

এ বিষয়ে ওসি আবুল কালাম আজাদ বলেন, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আনিসুর রহমান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর