টাঙ্গাইলে দুই ফার্মেসী মালিককে জরিমানা
টাঙ্গাইলে বেশি দামে ও মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসী মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫১ ধারায় বেশি দামে ও মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইল পৌর শহরের মেইন রোড এলাকার দুই ফার্মেসীকে জরিমানা করা হয়।
নিউ ললিতা মেডিকেল হলকে ৪০ হাজার ও শহীদ ইউনানী ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করেন টাঙ্গাইল ভোক্তা অধিকার এর সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
হাসান সিকদার/বার্তা বাজার/টি